চমকে উঠে বাবলু ভীষণ,ঘরে দিয়েই পা দেখে কোণের তাকের কাছে,এলিয়েনের ছা কখন এলো, কি সমাচার,কিছুই জানা নেই হটাৎ রাতের ঘটনা এক,পড়লো মনে যেই বুঝতে বাকি রইল না আর ঘটতে যাচ্ছে কি কে রে তুই?নাম কি রে তোর ?এলিয়েনের ঝি ?
পড়লো মনে বাবলু আর রতন মিলে কাল কোত্থেকে এক ''সময় যন্ত্র '' পেয়েছিল লাল । দেখতে ঠিক বলের মতো,ছোট্ট আর আদুরে ফল ভেবে তা কামড়ে ছিল নিম গাছের এক বাদুড়ে । দেখতে পেয়ে বাবলু রতন তুলে নিয়ে যতনে ঘরের কোনে লুকিয়েছিল , ভীষণ রকম গোপনে ।
এখন তবে কি করা যায়, নিয়ে এই ভিন গ্রহচারী ছোট্ট সেটা , ভিতু যে খুব, বিপদ হল ভারি ! থাকবে কোথায় ? খাবে টা কি ?কোন ভাষা যে জানে ? ভাবতে ভাবতে দুই ভাইয়েরই ভিজল মাথা ঘামে । চিঁ চিঁ করে কি যে বলে,বুঝে না ছাই কিছু , ধাতব একটা ভোতা আওয়াজ ছাড়ছে না যে পিছু ।
ঠিক তখনি বাবলু যেন, কেঁপে উঠে থরথর মায়ের ডাকে ঘুমটা ভেঙ্গে উঠে বসে ধরমর । কচলে দু'চোখ কোণের দিকে তাকিয়ে দেখে, হায়! লাল রঙের ফুটবলটা যে পড়ে আছে ঠায় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য N/A
প্রথমে বলে নেই অনেক ভাল লেগেছে "এলিয়েনের ছা"। [এবার ভাল লাগায় আরেকটা পালক যুক্ত করার কথা " প্রথম স্তবক/প্যারাটার যে চটুলতা তা কিন্তু পরে গিয়ে একটু আটকে যাচ্ছে। যেমন: চমকে উঠে/ বাবলু ভীষণ, /ঘরে দিয়েই পা//
দেখে কোণের/ তাকের কাছে, / এলিয়েনের ছা// এখানে স্বরবৃত্তের চার মাত্রার দুটো পর্ব শেষে ছয়(পাঁচ) মাত্রার একটি অতি পর্ব আছে। পুরো কবিতাকে যদি এই ধারায় ৪+৪+৬আনতে পারো নিখুত একটা কবিতা হবে নিঃসন্দেহে।]
শাহ আকরাম রিয়াদ
প্রথম দিকটায় একটি ছবির কাহিনীর কথা আবছা এসে যায়, শেষের দিকটার মিলটা সুন্দর লাগল... কল্পকবিতা স্পপ্ন বোনা বেশ ভাল মিলেছে। শুভকামনা রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।